বীরভূম: যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের অধ্যাপক রাজর্ষি রায়কে । শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করল বিশ্বভারতীর অধ্যাপককে । বোলপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃত অধ্যাপককে ।
বিশ্বভারতীর বিনয় ভবনের শিক্ষা বিভাগের এক গবেষক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে । শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গবেষক ছাত্রী ।
গত ৩১শে মে বিশ্বভারতীর অধ্যাপক রাজর্ষি রায়ের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীরই এক গবেষক ছাত্রী । পাশাপাশি অভিযোগ জানানো হয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ।
গবেষক ছাত্রীর অভিযোগ পেয়ে তদন্তে নামে শান্তিনিকেতন থানার পুলিশ । এদিন বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যাপক রাজর্ষি রায়কে গ্রেফতার করে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

