জলপাইগুড়ি, ৫ জুন: গৃহস্থ্যের খাওয়া ফলের বীজ বাড়ি থেকে সংগ্রহ করে ফলের বীজ ব্যাঙ্ক তৈরির উদ্যোগ নিল জলপাইগুড়ি পুরসভার পুর্বাঞ্চল ক্লাব ও পাঠাগার । এই ফলের ফেলে দেওয়া বীজগুলি নিজেদের ব্যাঙ্কে রাখার কাজ শুরু হল বিশ্ব পরিবেশ দিবসে ।
এই বীজগুলি বন দফতরের সাহায্য নিয়ে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া ও জঙ্গলের ভেতর পুঁতে দেওয়া হবে । সেই বীজ থেকে আম, কাঁঠাল, জাম, বেল, জামরুলের মতো অনেক ফলের গাছ বের হবে । সেই ফল খাবে বন্যপ্রানীরা । ফলে খাবারের সংকটে জঙ্গল থেকে বন্যপ্রানীরা লোকালয়ে আসবেনা । এই অভিনব উদ্যোগ নিয়ে বিশ্ব পরিবেশ দিবসের দিনে পুর্বাঞ্চল ক্লাব ও পাঠাগারে শুরু হল বীজ সংগ্রহের কাজ ।
পাড়ায় পাড়ায় প্রচার করা হয়েছে, ক্লাবে একটি বীজ ব্যাংক তৈরী করা হচ্ছে । বাড়িতে ব্যাবহার করার পর আম, জাম, কাঠাল, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের বীজ, যেগুলি সাধারণত সকলে ফেলে দেয়, তা না ফেলে ক্লাবের বীজ-ব্যাংকে জমা করার আবেদন করা হয় ।
সেই বীজ গুলি একত্রিত করে আগামী ২০ জুন সোম বার পবিত্র রথের মেলার দিন, বীজগুলি ছড়িয়ে দেওয়া হবে জঙ্গলে । খাদ্যের অভাবে যে সকল বন্য প্রাণীরা এলাকা থেকে মাঝে মাঝেই লোকালয়ে চলে আসছে, তাঁরা আর আসবে না । স্থানীয়দের দেওয়া বীজ গুলি অঙ্কুরিত হয়ে বিশাল বৃক্ষে পরিনত হবে ।সেই সব গাছের ফল খেয়ে বন্য প্রাণীরা যেমন বেচে থাকবে তেমনই প্রকৃতিও রক্ষা পাবে সুবজায়ন ধ্বংসের হাত থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

