করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আজও আতঙ্কিত যাত্রীরা

উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের । আহত হয়েছেন আরও অনেকে । এমনই এক আতঙ্কের ছবি দেখা গেল বেলঘরিয়ার দে পরিবারের চোখে মুখে । উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়েন বেলঘরিয়ার দে পরিবার । আজও আতঙ্কিত পরিবারের লোকজন ।

বেলঘরিয়ার বাসিন্দা শর্মিষ্ঠা দে, তার মেয়ে শ্রেয়া দে কে নিয়ে চেন্নাই যাচ্ছিলেন মেয়ের চাকরিতে যোগদান করানোর জন্য । করমণ্ড এক্সপ্রেসের বি-৩ কোচে করে যাচ্ছিলেন তারা । হঠাৎই সেই সময় করমণ্ডল  এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে । উল্টে যায় তাদের সেই কামরা ।

চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় তাদের সময় কাটে ।সেখান থেকে তারা ৬ ঘন্টা পর বাসে ওঠেন ও কলকাতায় ফিরে আসেন । রেলের গাফিলতির অভিযোগ তোলেন তারা । তাদের চোখে মুখে স্পষ্ট সেই আতঙ্কের ছাপ । খাওয়া বন্ধ করে দিয়েছে পরিবারের লোকজন । পরিবারের লোকজন এতটাই আতঙ্কিত যে তারা ট্রেনে ও বাসে ভ্রমণ করতেও ভয় পাচ্ছেন । দুর্ঘটনার পরে তাদের একটি ব্যাগও চুরি গিয়েছে বলে জানাচ্ছেন তারা । সারি সারি মানুষের মৃতদেহ দেখেছেন মেয়ে শ্রেয়া ও মা শর্মিষ্ঠা দে । এখনও তারা ভুলতে পারছেন না সেই দিনের স্মৃতি । তাদের জীবনে সেই দিনের রেল দুর্ঘটনার আতঙ্ক সব সময় তাদের স্মৃতিতে চলে আসছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube