ওড়িশার বালাসোরে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ঘটেছে তাতে মৃত্যু হয়েছে বাদুড়িয়ার এক যুবকের । সোমবার তাঁর মৃতদেহ কফিনবন্দী অবস্থায় তাঁর বাড়িতে পৌঁছয় ।
বাদুড়িয়া বিধানসভার দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী সঞ্জয় দে শুক্রবারের করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন । তার মৃতদেহ আজ কফিনবন্দী করে অ্যাম্বুল্যান্সে তার বাড়িতে নিয়ে আসা হয় । বাড়িতে দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ।
আজ সকাল দশটা নাগাদ বাড়িতে নিয়ে আসা হলে, বাদুড়িয়ার বৈতরণী শ্মশানে নিয়ে গিয়ে তার শেষকৃত্য পালন করা হয় । উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমা শাসক মৌসুম মুখার্জী, এসডিপিও অভিজিৎ সিনহা, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম ওরফে দিলু এবং পরিবার সহ শতাধিক মানুষ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে প্রত্যেকবারই কাজের সূত্রে চেন্নাই যান সঞ্জয় । এবারও চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে । খবর আসে তাঁর মৃত্যুর । তারপর পরিবারের লোকজন তাঁর দেহ সনাক্ত করেন ।
বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকার ব্যাবস্থা করেছেন মৃতের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

