ক্রমশ স্বাভাবিকের পথে বালেশ্বরের রেল লাইন

অবশেষে মিলল স্বস্তির খবর । ৫১ ঘন্টা বাদে বালেশ্বরের ট্র্যাকে ফিরল রেল । চলল ডাউন লাইনে মাল গাড়ির ট্রায়াল রান । ৫১ ঘণ্টা পর ডাউন লাইনে আবারও শুরু হল ট্রেন চলাচল ।

দত্তরতায় দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রেন লাইন সংস্কারের কাজ চলছিল । রবিবার সকাল থেকেই লাইন পাতার কাজ শুরু হয়েছিল । পাশাপাশি ওভারহেড লাইন নতুন করে মেরামতির কাজও চলছিল দ্রুতগতিতে ।

রাত দশটা তিরিশ নাগাদ কুড়ি কিলোমিটার গতিতে ডাউন লাইনে একটি মালগাড়িকে হাওড়ার দিকে নিয়ে যাওয়া হয় । ঘটনার দিন এই লাইনে ছিল যশবন্তপুর এক্সপ্রেস । তবে জানা যাচ্ছে আপ লাইনে এখনও কিন্তু মেরামতির কাজ বেশ খানিকটা বাকি রয়েছে । মনে করা হচ্ছে রাত সাড়ে বারোটা নাগাদ সেই আপ লাইনে দিয়েও মালগাড়ি চলাচল করার ট্রায়াল রান করা হবে । সেই মালগাড়ির গতিবেগ কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে বলেও জানা গিয়েছে ।

সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন এই লাইন দিয়ে ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করা হবে । দুর্ঘটনার অভিঘাতে যে ট্র্যাক পুরো নষ্ট হয়ে গিয়েছিল তা আগের অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে । সেই কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে বলেই জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube