।। স্বর্ণালী মান্না ।।
প্রেসিডেন্সি জেলের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি করার অভিযোগে সরব হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয় আলিপুর আদালতে ।এদিন আদালতে মেডিক্যাল পিটিশন দাখিল করে পার্থর আইনজীবী বিপ্লব চট্টোপাধ্যায় ।
পার্থর আইনজীবী জানান তাঁর মক্কেলের চোখ ও পায়ের অবস্থা খুবই খারাপ; তাঁকে চিকিৎসার জন্য ছাড়া হোক । এমন সময় বিস্ফোরক পার্থ জানান, জেলের সুপার হাসপাতালের কথা লিখে দিলে পরে, ১০ দিন পর চিকিৎসক আসছেন তাঁকে দেখতে ।
এই মন্তব্য শোনার পর বিচারক বলেন, অপেক্ষা সবাইকেই করতে হয় । তবে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ পাল্টা জানান, মরে গেলে বিচার পেয়ে আর কী হবে?আদালত থেকে বের হওয়ার সময়ও ক্ষোভ উগড়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানান, “আর বিচার চাই না; বিচার কী হচ্ছে আমি বুঝে গিয়েছি ।৩০০ দিন জেলে বন্দি রয়েছি”।
শুনানির শেষে ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল আদালতের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

