করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুই ভাইয়ের দুই পরিণতি

শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস । সেই দিন দুই ভাই ছিলেন করমন্ডল এক্সপ্রেসে । একজন বেঁচে ফিরলেও অপর ভাই এখনও নিখোঁজ । ভাইয়ের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন দাদা । অন্যদিকে, বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন মা ও স্ত্রী ।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার কুলবেড়িয়া গ্রামের বাসিন্দা নিমাই মান্না ও সমীর মান্না । সম্পর্কে এরা দুই ভাই । দু’জনই ট্রেনের হকার । সেদিন দুই ভাই ছিলেন দূর্ঘটনার কবলে পড়া করমন্ডল এক্সপ্রেসে । বেঁচে গেছেন দাদা নিমাই মান্না । কিন্তু এখনও নিখোঁজ ভাই সমীর মান্না ।

ভাইয়ের খোঁজে এখনও হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে চলেছেন তাঁর দাদা; বাড়িতে বাড়ছে উদ্বেগ । কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা যমুনা মান্না । ছেলে কখন বাড়ি ফিরবে সে দিকেই তাকিয়ে আছেন তিনি । দুদিন ধরে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী উমা মান্না । সারাদিনই কাঁদছেন তিনি । যে করে হোক তাঁর স্বামীকে খুঁজে দেওয়ার আবেদন জানাতে জানাতে কান্নায় ভেঙে পড়ছেন তিনি ।

দূর্ঘটনার পর থেকে ভাইকে পাগলের মতো খুঁজছেন দাদা । তিনি জানাচ্ছেন তাঁর ভাই, সমীরের ডাক নাম ভোলা । ডান হাতে তার লেখা আছে ভোলা মান্না ।  ভাইয়ের খোঁজে দাদা সেখানে হন্যে হচ্ছে । আর এদিকে সময়ের সাথে সাথে উদ্বেগ বাড়ছে পরিবারের । কাঁদতে কাঁদতে চোখের জল যেন শুকিয়ে যাচ্ছে । যেভাবেই হোক সমীরকে খুঁজে পেতে চাইছে পাড়া প্রতিবেশীরাও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube