সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের!

অন্যান্য গণপরিবহনে ভাড়া বাড়লেও একমাত্র বেসরকারি বাসের ভাড়া বাড়েনি গত ৫ বছর ধরে। অথচ বাস চালানোর জন্য ডিজেল ও বাসের মেরামতির জন্য যন্ত্রাংশের দান বৃদ্ধি হয়েছে অনেকটাই। তাই ভাড়া না বাড়ানোই যথেষ্ট বিপাকে পড়েছে বেসরকারি বাস মালিক সংগঠন । দেখুন নিউজ টাইমের এক্সক্লুসিভ প্রতিবেদন।

সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের। এমনই বক্তব্য উত্তর ২৪ পরগনার বাস মালিকদের ।
করোনার পর এমনিতেই জেলার বিভিন্ন রুটে কমে গিয়েছে বেসরকারি বাস। পরিসংখ্যান বলছে ২০১৮ সালের পর বেসরকারি বাসের ভাড়া বাড়েনি তবুও সাধারণ যাত্রীদের কথা ভেবে পরিবহন ব্যবস্থা সচল রেখেছেন বাস মালিকরা। কিন্তু দিনের পর দিন তেল ও বাস মেরামতি যন্ত্রাংশের দাম অনেকটাই বেড়ে গিয়েছে । সেই সঙ্গে রাস্তায় অত্যাধিক হারে বেড়েছে অটো,টেকার, অ্যাপ ক্যাবের মত যাত্রী পরিবহন। এই দুই মিলিয়ে আর্থিক ধাক্কা খাচ্ছেন বেসরকারি বাসের মালিকপক্ষ। ফলে বাস ভাড়া বৃদ্ধি না হলে আগামী দিনে বাস কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় বাস মালিকরা।
জানা গিয়েছে বিগত দিনে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত থেকে ১৭ টি রুটের বাস চলাচল করে। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে প্রায় সাড়ে তিন হাজার বেসরকারি বাস চলাচল করতো। কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা অর্ধেকেরও কম। এভাবে চলতে থাকলে আগামী বছরে বেসরকারি বাসের সংখ্যা হাতে গোনা এসে দাঁড়াবে । আর্থিক সমস্যায় পড়ে ইতিমধ্যেই বাস মালিকরা বেশ কিছু বাস বিক্রি করে দিয়েছেন । তারা চাইছেন সরকারিভাবে বাসের ভাড়া বাড়ানো হোক। না হলে মানুষই আগামী দিনে সমস্যায় পড়বেন।
অন্যদিকে বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবি প্রসঙ্গে নিত্যযাত্রীরা বলেন, হঠাৎ করে ভাড়া বাড়ানো হলে সমস্যায় পড়তে হবে। তবে এটা ঠিক পেট্রোল-ডিজেলের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু বাস ভাড়া বাড়ানো হলে তারাও সমস্যায় পড়বেন। অন্যদিকে মালিকরাও ক্ষতির মুখে পড়ছেন।
সব মিলিয়ে বাস ভাড়া নিয়ে সাঁড়াশি চাপে বাস মালিকরা। শুধু উত্তর ২৪ পরগনাই নয় ,রাজ্যজুড়ে বেসরকারি বাস পরিবহনের সমস্যার একই চিত্রটা । তবে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি পরিবহন মন্ত্রী দেখেছেন। উনি প্রশাসনিক ভাবে সকলের সাথে আলোচনা করে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube