একদিকে এক মর্মান্তিক দুর্ঘটনা ; অন্যদিকে অমানবিকতার ছবি । রেলদুর্ঘটনায় মৃত সাদ্দাম শেখের দেহ কাটোয়া হাসপাতালে আনতে লাগল ২০ হাজার টাকা গাড়িভাড়া । অ্যাম্বুল্যান্স ভাড়া মেটাতে গহনা বন্ধক দিতে হল পরিবারকে । দুর্ঘটনায় মৃত সাদ্দাম শেখের আত্মীয়দের অভিযোগ উড়িষ্যায় তাঁরা কোন সাহায্য পাননি ।
রেল থেকে বলা হল নিখরচায় মৃতদেহ পৌঁছনো হবে ; কিন্তু হাতে-পায়ে ধরেও কুড়ি হাজার টাকার চুক্তিতে অ্যাম্বুল্যান্স ভাড়া করে দেহ নিয়ে এসেছেন সাদ্দামের পরিবার । আংটি, গলার হার বন্ধক দিয়ে অ্যাম্বুল্যান্সের ভাড়া মেটাতে হল তাঁদের । এভাবেই ক্ষোভ উগড়ে দিল সাদ্দাম শেখের আত্মীয় নজরুল শেখ ।
একই অভিযোগ মঙ্গলকোটের দেউলিয়া গ্রামের নির্মাণ শ্রমিক বছর ৩৬-এর আরমান খাঁ এর পরিবারের । গ্রামের লোকের কাছে সাহায্য নিয়ে ১৫০০০ টাকার বিনিময়ে অ্যাম্বুল্যান্স ভাড়া করে দেহ নিয়ে আসেন তারা ।
দক্ষিণভারতের চেন্নাইয়ে কাজে যাচ্ছিলেন আরমান খাঁ । মৃত আরমানের আত্মীয়দের অভিযোগ রেল দপ্তরের কাছ থেকে কোন সাহায্য মেলেনি । মৃতদেহ আনতে গ্রামিবাসীরা সাহায্য তুলে দেহ আনার ব্যবস্থা করেছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

