রেল দুর্ঘটনায় আহত দুই যাত্রীকে আনা হল পুরুলিয়ায়

পুরুলিয়াঃ ওড়িশার রেল দুর্ঘটনায় আহত দুই ব্যাক্তিকে আনা হলো পুরুলিয়ায় । উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁদের ।

আহত বিকাশ মাহাতোর বাড়ি বোরো থানা এলাকায় । তিনি করমন্ডল এক্সপ্রেসে ছিলেন । অন্যদিকে বাঘমুন্ডী থানার মাদলা গ্রামের বাসিন্দা গোবিন্দ সিং লায়া ছিলেন যসবন্তপুর এক্সপ্রেসে । রেল দুর্ঘটনায় তারা দু’জনেই গুরুতরভাবে আহত হয়েছেন ।

খবর পাওয়ার পর গত দুই দিন ধরে তাদের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন । আজ তারা জেলায় ফিরে আসার পর কিছুটা স্বস্তি পান তাঁদের পরিবারের সদস্যরা । তবে যতক্ষণ না তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠছেন একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তাঁদের পরিবারের ।

এদিন পুরুলিয়া সদর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে আহত ওই দুই ব্যক্তিকে দেখতে যান পুরুলিয়া জেলাশাসক রজত নন্দা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এবং বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো । আহত দু’জনের সঙ্গেই প্রশাসনিক শীর্ষ অধিকর্তারা কথাবার্তা বলেন এবং সম্পূর্ণ ঘটনার বিবরণ জানতে চান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube