।। স্বর্ণালী মান্না ।।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত । এখনও নিখোঁজ বহু মানুষের । পাশাপাশি মৃত্যু হয়েছে এরাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বহু পরিযায়ী শ্রমিকের ।
বালেশ্বরের একটি হাসপাতাল থেকে দাদার নিথর দেহ নিয়ে পূর্বস্থলী নিমদহ পঞ্চায়েতের পণ্ডিত পাড়া এলাকায় বাড়ি ফিরলেন ভাই । কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম । রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বাপি পন্ডিত । শুক্রবার রাতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি ।
সূত্রের খবর অনুযায়ী দুর্ঘটনার পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না ।শনিবার হাসপাতালে তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে, তাদের পরিবারের সদস্যর মৃতদেহ দেখতে পান । এরপরে মৃতদেহ নিয়ে আসা হল তার বাড়িতে । রবিবার সকালে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী থানার আইসি সন্দীপ কুমার গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

