ট্রেন দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ আনা হল গ্রামে

শুক্রবার শালিমার স্টেশন থেকে ছাড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস । উড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রেন । বালেশ্বর হয়ে ওঠে মৃত্যুপুরী । সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের ।

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় বাসন্তীর নিহতদের ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে বাসন্তীতে । বাসন্তীর ছড়ানেখালি গ্রামে মৃতদেহ নিয়ে আসা হলে কার্যত কান্নার রোল ওঠে গোটা গ্রাম জুড়ে ।

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, এই গ্রামেরই ৫ জন তরতাজা যুবক দুর্ঘটনার বলি হয়েছেন । এদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন । এদিন গোটা গ্রামের মানুষ কার্যত তাদের শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন । এখানে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপনের পর তাদেরকে ক্যানিংয়ের বৈতরণী শ্মশানে নিয়ে যাওয়া হয় ।সেখানেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয় বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube