রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ।
চুরির সঙ্গে জড়িত ঝাড়খণ্ড গ্যাংয়ের সন্ধান পেল রেলপুলিশ। দুষ্কৃতীদলের এক সদস্য গ্রেপ্তার হলেও বাকিরা এখনও অধরা। চুরির ঘটনায় জড়িত অভিযোগে কাটোয়া রেলপুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ঝাড়খণ্ডের রাজমহল জেলার মাখানির বাসিন্দা মহম্মদ ইজরায়েলকে জেরা করে সোনার অলঙ্কারের খোঁজ পায় পুলিশ।
কাটোয়া -আজিমগঞ্জ শাখার বাজারসৌ স্টেশনের পরিত্যক্ত ভ্যাটের পাশ থেকে উদ্ধার সোনার দুটি বালা, একজোড়া কানের দুল,লকেট সহ একটি হার এবং এক জোড়া পলাবাঁধানো বালা।
মহম্মদ ইজরায়েলকে জেরা করে বাজারসৌ স্টেশনের পরিত্যক্ত ভ্যাটের পাশ থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কারগুলো উদ্ধার করা গেলেও গ্যাংয়ের বাকি চার সদস্যরা পুলিশের নাগালের বাইরে । তাদের ধরতে অভিযান শুরু করেছে কাটোয়া রেলপুলিশ। গত ২৪ মে মুর্শিদাবাদের নবগ্রাম থানার বাসিন্দা মৌসুমি খামারু সালারে আত্মীয় বাড়ি আসার জন্য খাগড়াঘাট থেকে কাটোয়াগামী ট্রেনে চড়েছিল। টেঁয়া স্টেশনের কাছে ট্রেন আসতেই সোনার অলঙ্কার ভর্তি ব্যাগটা চুরি যায়।মৌসুমী খামারু ২৫ মে কাটোয়া রেলপুলিশে চুরির অভিযোগ দায়ের করেছিলেন। রেলপুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদ ইজরায়েল নামে এক দুষ্কৃতীর সন্ধান পায়। মহম্মদ ইজরায়েলকে কাটোয়া আজিমগঞ্জ শাখার সালার স্টেশন থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় ঝাড়খণ্ডের এই গ্যাং কাটোয়া-আজিমগঞ্জ শাখায় চুরির কাজ শুরু করেছিল। ধৃত দুষ্কৃতীকে কাটোয়া রেলুপুলিশ কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

