ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম হলেন পুরুলিয়ার বান্দোয়ানের তিনজন শ্রমিক, নিখোঁজ রয়েছেন চারজন । এদের মধ্যে রয়েছেন বান্দোয়ানের কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচজন
শ্রমিকদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে বান্দোয়ানের কুমড়া এলাকা থেকে মোট সাতজন শ্রমিক একটি গাড়িতে করে শনিবার দুপুর নাগাদ রওনা দেন খড়্গপুর রেলস্টেশনে । সেখানেই ওই সাত জন শ্রমিক করমন্ডল এক্সপ্রেস ধরে রওনা দেন তামিলনাড়ুর উদ্দেশ্যে ।
বান্দোয়ানের ঘাঘরা গ্রামের এখনো নিখোঁজ দুই ভাই মতিলাল শবর ও জ্যোতিলাল শবরের পরিবারের সাথে কথা বলে জানা গেছে এলাকায় কাজ না থাকায় বাধ্য হয়ে পেটের দায়ে পরিবারের সদস্যদের ভিন রাজ্যে যেতে হয় শ্রমিকের কাজ করতে।
শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস । শনিবার সকালে দুর্ঘটনার খবর শুনে মতিলাল শবরের মেয়ে রেখা শবর ও গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে বাবা সহ বাকি শ্রমিকের খোঁজে বালেশ্বর রওনা দেন । সেখানে তারা শনিবার দুপুর নাগাদ বালেশ্বর হাসপাতাল সুত্রে খবর পায় যে, ঘটনায় আহত তিনজনের খোঁজ পাওয়া গেলও এখনো খোঁজ পাওয়া যায়নি অন্য চার শ্রমিকের । এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও গ্রামের মানুষজনদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য । উৎকন্ঠায় দিন কাটছে পরিবারগুলির ।
এর পূর্বেও একাধিক বার তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন শ্রমিকের কাজে । কিন্তু এবার কাজে যাওয়ার পথেই এইরকম ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে শ্রমিকদের পরিবারগুলির । ইতিমধ্যেই বান্দোয়ান ব্লক প্রশাসনও পরিবারগুলির সাথে যোগাযোগ করে খোঁজ খবর শুরু করেছে শ্রমিকদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

