দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

।। স্বর্ণালী মান্না ।।

শুক্রবার শালিমার স্টেশন থেকে ছাড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস । ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রেন । বালেশ্বর হয়ে ওঠে মৃত্যুপুরী । সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৮ জনের । ৩ ট্রেনের সংঘর্ষে শুরু হয় মৃত্যুমিছিল । আহত প্রায় হাজারের কাছাকাছি । অব্যাহত স্বজন হারানোর কান্না । শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছলেন বালেশ্বরে ।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়েই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওড়িশা সরকারের প্রশংসার করার পাশাপাশি প্রশংসা করলেন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়া স্থানীয়দেরও ।

শনিবার সকালে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন তিনি । বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য আধিকারিকরা । এরপরই দুর্ঘটনাস্থলে যান তিনি । হাসপাতালে গিয়ে কথা বললেন আহতদের সাথেও । দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে, দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি ।

দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণাও করেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube