দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের

যশবন্তপুর এক্সপ্রেসে গতকাল তামিলনাড়ু থেকে হাওড়ায় বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা কবলে পড়ে তার মৃত্যু হয় নলপুরের বাসিন্দা ৩৩ বছর বয়সী সেখ মুন্নার ।

রুজি-রুটির তাগিদে পরিবার পরিজন ছেড়ে তাকে এরাজ্য থেকে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল । এক সময় যে সাঁকরাইল, নলপুরে ঘরে ঘরে আড়ি পেতে চলত জরির কাজ । যে জরির কাজের আয় থেকে গমগম করত সেখানকার বাজার হাট, সেই এলাকায় আড়িতে এখন ঘুন ধরার অবস্থা ।

কয়েক বছর আগে ঢাক ঢোল পিটিয়ে সেখানে জরি হাবের প্রচার শোনা গিয়েছিল । অথচ সেই এলাকার মানুষকেই বাধ্য হয়ে এখন ছুটতে হয় ভিন রাজ্যে । মুন্নাও হাসিমুখে পরিবারকে বিদায় জানিয়ে বাড়ি ঘরদোর ছেড়ে তামিলনাড়ু ছুটে গিয়েছিলেন জরির কাজ করতে ।

দীর্ঘ পাঁচ মাস পর গতকাল যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তিনি । ফিরে এসে পরিবারের কারোর মুখ তিনি দেখতে পেলেন না । বরং তার নিথর দেহের ওপরে চোখের জল ফেলে বিদায় জানাতে হবে পরিবারকে । হাসি নয়, তাকে কান্নায় বিদায় জানাতে হবে এখন ।

শনিবার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মৃতদেহ শনাক্ত করেন । প্রশাসনের সহায়তায় এদিনই তার দেহ এসে পৌঁছয় হাওড়া হাসপাতালে । সেখান থেকে মল্লিকফটক মর্গে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ । ময়না তদন্তের পর দেহ তুললে দেওয়া হবে পরিবারের হাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube