দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম উত্তর দিনাজপুরের চোপড়ার লখীপুর এলাকার চার জন বাসিন্দা । সাহাদত আলম, হুদা আলম, রাজ্জাক ও মিরাজুল ইসলাম পরিযায়ী শ্রমিক ।

এদিন তাঁরা বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় গতকাল রাতে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে । সাহাদত আলমের বাড়ির লোক জানান, সাহাদত বোনের বিয়ের জন্য বাড়ি ফিরছিলেন গতকাল, এরপরই তারা সন্ধ্যে সাতটা নাগাদ ফোনে জানতে পারেন ট্রেন দুর্ঘটনার কথা ।

যদিও এই দুর্ঘটনায় সাহাদত শারীরিক ভাবে কিছুটা কম জখম হলেও বাকি তিনজন মারাত্মক জখম হয়েছেন বলে জানা যাচ্ছে । উপরন্তু জানা যাচ্ছে, তাদের কাছে থাকা টাকা পয়সা যা ছিল সব কিছুই খোয়া গিয়েছে  । এই ঘটনার জেরে পরিবারের মধ্যে চিন্তার ছাপ দেখা দিয়েছে । পরিবারের লোক চাইছেন প্রশাসন যাতে সাহাদত আলমদের পাশে দাঁড়াক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube