রেল দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের প্রতিশ্রুতি

।। স্বর্ণালী মান্না ।।

শুক্রবার শালিমার স্টেশন থেকে আপ করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে । উড়িষ্যার বালাসোরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রেন । বালাসোর হয়ে ওঠে মৃত্যুপুরী । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬১ জনের ।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এলাকা ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন আহতদের সাথে । তিনি জানান, দুর্ঘটনায় রাজ্যের যারা আহত হয়েছেন, প্রয়োজন পড়লে তাঁদের কলকাতায় এনে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে ।

এদিন তাঁর পাশে দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণৌকে । তাঁকে পাশে রেখেই রেলের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী । তিনি জানান, রেলের উচিত ছিল যাত্রীদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া ।

অন্যদিকে, দুর্ঘটনার কবলে পড়া মানুষদের তিনি ক্ষতিপূরণের আশ্বাস দেন । তিনি জানান দুর্ঘটনায় বাংলা থেকে মৃতের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । পাশাপাশি দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube