দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২!

পুরুলিয়া – গতকাল উড়িষ্যায় রেল দুর্ঘটনায় আহত পুরুলিয়ার একই পরিবারের তিনজন । তাদের বাড়ি পুরুলিয়া জেলার হুড়া থানার হুড়া বাজারে ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানা যায় তারা তিনজনেই চিকিৎসার কারণে চেন্নাই গিয়েছিলেন । সেখান থেকে তারা হাওড়া যসবন্তপুর এক্সপ্রেসে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন । আহত হয়েছেন এক মহিলা । ইতিমধ্যে তার খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যায় । তিনি সেখানকার একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ।

ওই মহিলার সঙ্গে ছিলেন তার ভাই এবং সন্তান । তাদের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি । জেলা পুলিশের পক্ষ থেকে ওই দুজনের খোঁজ শুরু করা হয়েছে বলে জানান যাচ্ছে । যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের পরিবারের লোকজনেরাও । তবে তারা সেখানে কোন হাসপাতালে আছেন, কেমন অবস্থায় আছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার করে কিছুই জানা যায়নি । প্রিয়জনের ফেরার আশায় পরিবারের সদস্যরা চোখ রেখেছেন টিভির পর্দায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube