বাসন্তী: শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় বাসন্তীর পাঁচজনের । এদের মধ্যে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের । তিন ভাই, হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায় ।
এরা সকলেই পরিযায়ী শ্রমিক । অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন তিন ভাই । এর আগেও একাধিক বার গিয়েছিলেন । কিন্তু গতকাল যাওয়ার পথেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা ।
অন্যদিকে, এরা ছাড়াও এই বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সুত্রে । তাদের নাম বিকাশ হালদার ও সঞ্জয় হালদার । গতকাল সকাল ন’টায় বাড়ি থেকে বের হন তাঁরা । এই ট্রেন দুর্ঘটনায় বাসন্তী ও গোসাবা এলাকার আরও বহু মানুষ জখম হয়েছেন বলেই সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে । সেই সংখ্যা শতাধিক বলেই জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

