করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

মালদহঃ— বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের । তাঁর বাড়ি ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাট পূর্বপাড়ায় । ২৩ বছর বয়সী মৃত পরিযায়ী শ্রমিকের নাম মাশরেকুল হক ।

সূত্রের খবর, এলাকারই কয়েকজনের সঙ্গে চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি । রাতে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের লোকদের উৎকণ্ঠা শুরু হয় । ভোরে মাশরেকুলের মৃত্যুর খবর আসে । খবর পেয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের লোকজন ।

পরিবার সুত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মালদা থেকে রওনা দেন মাশরেকুল ও তাঁর সঙ্গীরা । এদিন ভোরে পরিবারের কাছে মৃত্যুর খবর এসে পৌঁছায় । দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে এদিন সকালে এলাকায় যান মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি ।

অন্যদিকে জানা যায় দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মাশরেকুলের চারজন সঙ্গী । তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube