ট্রেন দুর্ঘটনার পর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের

শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় দঃ দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত চারজন ব্যক্তির  নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছে । এমনকি এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করছেন তাঁদের পরিবারের সদস্যরা । যদিও এই ব্যাপারে সরকারি ভাবে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

তপনের করদহ এলাকায় বাড়ি চন্দন রায় ও নিত্যম রায়ের । তাঁদের পরিবার জানিয়েছে গতকাল হাওড়া থেকে ট্রেন ছাড়ার সময় তাঁরা ফোন করে জানিয়েছিলেন পরিবারের সদস্যদের । তারপর আর কোনও খবর পাওয়া যায়নি তাঁদের ।

রাতে টিভিতে দুর্ঘটনার খবর দেখে চন্দন রায়ের মোবাইলে ফোন করেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন তাঁর পরিবার । অন্যদিকে তাঁর ভগ্নিপতি নিত্যম রায়ের মোবাইলে ফোন করলে হিন্দি ভাষী একজন ফোনটি ধরে বলেন যে তিনি মারা গেছেন এবং তাঁর পকেট থেকে মোবাইলটি পাওয়া গিয়েছে । কিন্তু পরবর্তীতে সেই মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে । নিখোঁজ ও জখম প্রত্যেকেই করমন্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube