শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা । আহতও নেহাত কম নয় । হাওড়ার শালিমার থেকে রওনা দিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস । বেলাইন হয়ে ঘটে যায় ভয়াবহ বিপর্যয় ।
উড়িষ্যার বালেশ্বরের কাছে সেই রেল দুর্ঘটনায় আহত হন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের হামিরহাটি পঞ্চায়েতের পাটজোড় গ্রামের বাসিন্দা বিদ্যুৎ পাল ও সুজন বাউরী । এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন গোটা গ্রাম ।
পরিবার সূত্রে জানতে পারা গিয়েছে, তারা কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিলেন । উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে যান তারা । এই মুহূর্তে উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের পরিবারের সদস্যদের ।
স্থানীয় প্রশাসন সর্বদা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন । বিদ্যুৎ পালের বাবার একটি পা নেই । অসহায় বাবা মা কে ফেলে একমাত্র ছেলে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিল । সেই সময় এই দুর্ঘটনার কবলে পরে বিদ্যুৎ পাল ।
অপর দিকে সুজন বাউরীও ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন । দুর্ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আহত ব্যাক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যান সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তিনিও পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

