অফিস পাড়ায় ভয়াবহ আগুন

।। স্বর্ণালী মান্না ।।

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বৌবাজার এলাকার এক সরকারি অফিসে ভয়াবহ আগুন লাগে । বৃহস্পতিবার ৪৫ গনেশ অ্যাভিনিউয়ের বহুতলের পাঁচতলা দাউদাউ করে জ্বলে ওঠে । আগুন নেভাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১১ টি ইঞ্জিন ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সরকারি অফিসে আগু লাগে ।৪৫ গনেশ অ্যাভিনিউয়ের বহুতলের পাঁচতলা দাউদাউ করে জ্বলে ওঠে । কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল আশপাশের এলাকা । একজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে । তবে স্থানীয় সুত্রে জানা গিয়েছে অফিসের সব নথি পুড়ে ছাই হয়ে যায় ওই আগুনে । ওই ভবনেই রয়েছে রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস । আগুন ছড়িয়ে পড়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের ।

কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি । দমকল বাহিনীর চেষ্টায় বহুতলের একাংশে আগুন নেভানো যায়, তবে অন্য অংশে আগুনের লেলিহান শিখা ছিল । ঘরের ভিতরে প্রচুর কাগজ নথিপত্র থাকায় পকেট ফায়ার থাকার আশঙ্কায় ছিলেন দমকলকর্মীরা ।

আগুন ছড়িয়ে পড়ার থেকে আটকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় বহুতলটির । দিনের ব্যস্ত সময়ে আগুন লাগায় এলাকায় শোরগোল পড়ে যায় । অগ্নিকাণ্ডের ফলে এলাকাবাসীদের পাশাপাশি অফিসের কর্মীরাও যথেষ্ট আতঙ্কিত ছিলেন । তবে দমকল সুত্রে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে ।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু । তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।এমনকি দমকল কর্মীরা ভাল কাজ করেছেন বলেও তিনি জানিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube