ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি!

ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি। চুরির ঘটনা ধরা পরল দোকানের সিসিটিভি ক্যামেরায়

সোনার দোকানে ক্রেতা সেজে দুঃশাসিত চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে মছলন্দপুরের বিশ্বাসহাটি এলাকায়। অভিযুক্তদের ও চুরির দৃশ্য ধরা পরল দোকানের সিসিটিভি ক্যামেরায়। ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ। জানা গিয়েছে দুই যুবক ক্রেতা সেজে দোকানের ভেতরে ঢুকে অপর দুই যুবক বাইক নিয়ে রাস্তার কাছে আড়ালে দাঁড়িয়ে ছিল ।

দোকানে সোনার জিনিসপত্র দেখার সময় সোনার চেন ভর্তি একটি টোপলা হাতের কারসাজিতে নিয়ে পালিয়ে যায় ওই দুই যুবক। ওই টোপলার মধ্যে সাত আটটি সোনার চেন ছিল ,যার মূল্য আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা বলে দোকান মালিকপক্ষ সূত্রে জানা গিয়েছে।

দোকান মালিক মানসিকভাবে বিধ্বস্ত তাই সে বক্তব্য দিতে পারেনি দোকানের এক কর্মচারীর বক্তব্য রয়েছে

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube