স্বস্তি নেই, পুড়ছে বাংলা, হচ্ছে মৃত্যু

নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর। জুনের শুরু থেকেই তীব্র দহনে জ্বলছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলা। শুরু হয়েছে তাপপ্রবাহের। গতকাল ই রাজ্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাপপ্রবাহ নিয়ে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ন’টায় তাপমাত্রা পারদ চড়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। অস্বস্তিকর এই ভাপসা গরমে সকাল ন’টার পর থেকেই মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছেন না। গরমের এই পরিস্থিতি আগামী আরও কয়েকদিন চলবে এবং তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তাছাড়াও এখনই দক্ষিণবঙ্গের পুরুলিয়া সহ একাধিক জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
অস্বস্তিকর এই গরমের হাত থেকে মুক্তি পেতে চাতক পাখির মত বৃষ্টির দিকে তাকিয়ে জেলাবাসী।

অন্যদিকে, মাত্র কয়েক দিনের সাময়িক বিরতির পর ফের তাপপ্রবাহ শুরু হয়েছে লাল মাটির জেলা বাঁকুড়ায়। সকাল থেকে প্যাচপ্যাচে গরম সঙ্গে বাইরে রোদের তীব্রতায় নাজেহাল জেলাবাসী । হাওয়া অফিস সূত্রে খবর, গত বৃহস্পতিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। আজ আরও তা বাড়ার সম্ভাবনা রয়েছে।।

চাঁদি ফাটা গরমের স্বীকার এক মহিলা । বৃহস্পতিবার মালদা থেকে উত্তর দিনাজপুরের ইটাহারে মেয়ের বাড়িতে এসে সান স্টোক হয় ।
রাতে তার মৃত্যু হয় । নাম জয়ন্তী চৌধুরী ।
উত্তর দিনাজপুরে চলছে তীব্র গরম । গরম এখন ৪১ ডিগ্রী । আরো এক ডিগ্রী আজ বারতে পারে । বাতাসে জলীয় বাস্প খুবই কম থাকায় যারপর নেই কষ্ট হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube