।। স্বর্ণালী মান্না ।।
ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ । প্রচন্ড দাবদাহে পুড়ছে বাংলা । বাংলায় যে সময় বর্ষার হাতছানি দেওয়ার কথা, এখনও সেখানে চোখ রাঙাচ্ছে তাপমাত্রা । গ্রীষ্মের দাবদাহে জেরবার সাধারন মানুষ । দিন দিন তাপপ্রবাহের পরিমাণ বেড়েই যাচ্ছে, প্রাণীদের প্রাণ তাই ওষ্ঠাগত । আপেক্ষিক আর্দ্রতা বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের অস্বস্তি ।
বীরভূমের তাপমাত্রা হতে চলেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস । সেই সঙ্গে আর্দ্রতার পরিমাণও পাল্লা দিয়ে বেড়েই চলেছে । অস্বস্তি বাড়াতে সঙ্গী হয়েছে বিদ্যুৎ বিভ্রাট । অন্যদিকে মালদায় বেশ করেকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে । এই দাবদাহে ব্যাপক ক্ষতি হচ্ছে পাট চাষের ।তবে বাঁকুড়াতে মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সকালের তাপমাত্রা শুরু হয় ২৮.৭ ডিগ্রি দিয়ে । তবে বাঁকুড়াতে সকাল থেকেই আকাশ মেঘলা; তীব্রতা নেই রোদের ।
অন্যদিকে, শিলিগুড়ির তাপমাত্রা ছুয়েছে ৪০ ডিগ্রি । একদিকে যখন দহনজ্বালায় বঙ্গবাসী রেহাই পেতে ছোটে উত্তরবঙ্গে । তখনই দার্জিলিং ২৪ ডিগ্রি, কালিম্পং ২৫ ডিগ্রির দিকে রওনা দিয়েছে । পাহাড়ে বিভিন্ন যায়গায় শুরু হয়েছে ফ্যান বিক্রি । বোঝাই যাচ্ছে, তাপপ্রবাহ থেকে বাচতে পাহাড়ের মানুশের ভরসা এখন ফ্যান । তবে হাওয়া অফিস সুত্রে খবর শিলিগুড়ি সহ পাহাড়ে সামান্ন বৃষ্টিপাত হতে পারে । সেই দিকেই চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন মানুষ ।
তবে বর্ষা কবে আসতে পারে সেই বিষয়ে আবহাওয়া দফতর এখনও কিছুই জানাতে পারেনি । মৌসুমি বাতাস দেরিতে কেরলে ঢোকার ফলে বঙ্গে বর্ষা দেরিতে আসবে বলে জানা যাচ্ছে । এখনন পর্যন্ত জানা যায়নি কবে নাগাদ মৌসুমি বায়ু ঢুকতে পারে ।
এই চলতে থাকা তাপপ্রবাহ চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে । তীব্র তাপপ্রবাহ বেড়েই চলেছে হিটস্ট্রোকের আশঙ্কা । তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

