দেখা নেই বৃষ্টির । এদিকে গরমের অস্বস্তির টের পাচ্ছেন সাধারণ মানুষ ।সূত্রের খবর অনুযায়ী, আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী চার দিনে ।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২°থেকে ৪° বৃদ্ধি পাবে ১ তারিখের পর থেকে । দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৪০° এর উপর তাপমাত্রা পৌঁছে যাবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ । ২ তারিখ থেকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের দেওয়া হয়েছে সতর্কবার্তা । ৩ তারিখ এই সব জেলা সহ নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে ।
অন্যান্য জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানা গিয়েছে । কলকাতায় আজ তাপমাত্রা ৩৭. ৪ ডিগ্রি রয়েছে । আগামী দুদিনে কলকাতায় এই তাপমাত্রা ৩৯°এর কাছাকাছি উঠবে বলে জানা যাচ্ছে ।
পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে সামান্য বৃষ্টি হলেও তা শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায় হবে বলেই অনুমান করা যাচ্ছে । আগামী দু’দিনে কলকাতারও তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে ।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী দুই দিনে উত্তর বঙ্গে ২° তাপমাত্রা বাড়বে । ৩ তারিখ উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । আগামী পাঁচ দিনের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তবে ৩১ তারিখ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

