বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরিতে উদ্ধার হল তাজা বোমা । কালভাটের নীচ থেকে উদ্ধার হয় একটি ঝোলা । সেই ঝোলায় ভর্তি ১৫টিরও বেশি তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে, কান্দি থানার পুলিশ যশোহরি গ্রামের কালভাট থেকে বোমাগুলিকে উদ্ধার করেন । ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডের প্রতিনিধি দলকে । বোম স্কোয়াড প্রতিনিধি দল এসে বোমা নিষ্ক্রিয় করবে । সূত্রের অনুযায়ী, কী কারণে কারা এখানে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

