বাসন্তী হাইওয়েতে আবারও পথ দুর্ঘটনা । বুধবার এই দুর্ঘটনায় আহত হলেন সাত জন ব্যক্তি ।আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে ।
ঘটনাটি ঘটে বাসন্তী হাইওয়ের বিবির আইট এলাকায় ।স্থানীয় সুত্রে খবর, ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন ইঞ্জিনভ্যানের আরোহীরা । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ । কলকাতার দিকে থেকে ইঞ্জিনভ্যানটি ঘটকপুকুরের দিকে ফিরছিল । সেই সময় একটি সরকারি বাস ঘটকপুকুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল । ইঞ্জিন ভ্যানে কোন লাইট না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা ।
রাতের অন্ধকারে লাইটবিহীন অবস্থায় বাসন্তী হাইওয়েতে দ্রুত গতিতে আসছিল ইঞ্জিনভ্যানটি । উল্টো দিক থেকে আসা বাসে ধাক্কা মারার পর পালিয়ে যায় ইঞ্জিন ভ্যানের চালক । ঘটনার পর আহতদের নলমুরি হাসপাতালে ভর্তি করা হয় । চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনার পর বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

