সাপের কামড়ে ফের ওঝা গুনিনের দ্বারস্থ, ফলে মৃত্যু

ক্যানিংয়ে চন্দ্রবোরা সাপের কামড় খেয়ে, ওঝা গুণীনের কাছে নিয়ে রোগীকে দীর্ঘক্ষণ ধরে তুকতাক করা হয় । তিনদিন বাদে হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হল রোগীর । মৃতের নাম সিরাজুল গাজী; তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ।

দক্ষিন ২৪ পরগনার গোসাবার আরামপুরের বাসিন্দা সিরাজুল গাজী কর্মসূত্রে থাকেন সোদপুরে । সেখানে গত সোমবার ঘাস পরিষ্কার করতে গিয়ে চন্দ্রবোরা সাপের কামড় খান সিরাজুল । পরিবারের দাবি সাপে কামড়ানোর পর কলকাতার সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সিরাজুলকে । সেখানে কোনও মতে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে গোসাবায় নিয়ে আসেন পরিবারের সদস্যরা ।

সেখানে ফের অবস্থার অবনতি হতেই স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান সিরাজুলকে । মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দিনভর সেখানে চলে তুকতাক । তাঁর মাথায় ও পায়ে বাঁধা হয় দড়ি । শরীরের বিভিন্ন জায়গা কেটে ঝাড়ফুঁক করা হয়, গাছ গাছরার ওষুধ দেওয়া হয় তাঁকে ।

কিন্তু সময়ের সাথে সাথে শরীর আরও খারাপ হতে থাকে তার । অবশেষে অবস্থা বেগতিক দেখে তাকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, সেখানে অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকদের দাবি ওঝা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট না করলে প্রাণে বাঁচানো যেত সিরাজুলকে ।ঘটনায় নিন্দার ঝড় চিকিৎসক মহলে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube