।। স্বর্ণালী মান্না ।।
আট বছরের বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুকে চিকিৎসা করতে নিয়ে এলে মারধরের অভিযোগ উঠল টাকি গ্রামীণ হাসপাতালের কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে । রবিবার রাতে ঘটনাটি ঘটে টাকি গ্রামীণ হাসপাতালে ।
ঘটনাটি টাকি পৌরসভার টাকি গ্রামীণ হাসপাতালের । সূত্রের খবর, রবিবার রাতে জেনারেল ফিজিসিয়ান, চিকিৎসক পুলক জানাকে শিশুটিকে দেখাতে এলে শিশুটির লালা ওই চিকিৎসকের গায়ে লাগে । এরপর পরিবারের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, বাচ্চার মুখে ও পিঠে মারার ।
২০ দিন আগে আট বছরের শিশু সাইন গাজীর হাত ভেঙে গেলে তাকে নিয়ে স্পেশাল ভাবে পুলক জানার চেম্বারে দেখান পরিবারের লোক । ডাক্তার শিশুটির হাতে প্লাস্টার করে কুড়ি দিন পরে এক্সরে করে দেখাতে আসার পরামর্শ দেন ।
গতকাল রাতে শিশুটিকে নিয়ে পরিবারের লোকজন টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে চিকিৎসক পুলক জানাকে দেখান । তখনই ওই শিশুটি ডাক্তার বাবুর গায়ে লালা ছিটালে ডাক্তারবাবু শিশুটিকে বেধড়ক মারধর করেন বলেই পরিবারের অভিযোগ ।
এই ঘটনায় হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তের পরিবার । হাসপাতালের ইনচার্জ, বিএমওএইচ জানান ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

