ক্যানিং: আবারও জটিল অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হল সরকারি হাসপাতালে । গত সোমবার ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমায় এক গর্ভবতী মহিলার পেটে অস্ত্রোপচার করে প্রায় দুকেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা । হাসপাতালের শল্য চিকিৎসক শ্রুতর্ষি মন্ডলের তৎপরতায় ডা: আসিফ কামাল ও ডা: বিশ্বনাথ সর্দারের সহযোগিতায় এই জটিল অস্ত্রোপচার সম্ভব হয়।
সূত্রের খবর, ডায়মন্ড হারবারের বাসিন্দা অনিন্দিতা পাত্র কিছুদিন আগেই গর্ভবতী হন । তার গর্ভে যমজ সন্তান রয়েছে বলে দাবি চিকিৎসকদের । এর পাশাপাশি অস্বাভাবিকভাবে প্রত্যেক দিন তার পেট ফুলে যাচ্ছিল । পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন সেখানে বিশাল আকারের একটি টিউমার রয়েছে । চিকিৎসকদের দাবি অস্ত্রোপচারটি ভীষণ জটিল ছিল ।
অবশেষে তাকে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে এসে গত সোমবার অস্ত্রোপচারটি করা হয় । সফল অস্ত্রোপচার করে ১ কেজি ৭৫৫ গ্রামের টিউমার তার পেট থেকে বার করেন চিকিৎসকরা ।
বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ রয়েছে ওই রোগী । সফল অস্ত্রোপচারে তার গর্ভস্থ সন্তানরাও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । চিকিৎসকদের এই উদ্যোগে যথেষ্ট খুশি রোগী ও তার পরিবার । ক্যানিং মহকুমা হাসপাতালের এই সাফল্য আগামী দিনে আরও বাড়বে বলে দাবি করেছেন হাসপাতালের সুপারের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

