হাওড়ার দাসনগর আরতি কটন মিলে দীর্ঘ সাড়ে সাত মাস কোনরকম বেতন দেওয়া হচ্ছে না । এর ফলে ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন এমপ্লয়েস ফোরামের পক্ষ থেকে ভারত জুড়ে পেনডাউন কর্মসূচি নেওয়া হয়েছে । বৃহস্পতিবার হাওড়ার দাসনগর আরতি কটন মিলের এনটিসি এমপ্লয়েস ফোরামের পক্ষ থেকেও এই পেনডাউন কর্মসূচি পালন করা হলো ।
পেনডাউন কর্মসূচি চলার ফলে কারখানায় ঢুকতে পারলেন না উচ্চপদস্থ আধিকারিকরা । মিল সূত্রে জানা গিয়েছে, সারা ভারতবর্ষে প্রায় ৭৫০০ শ্রমিক ও প্রায় ৩৫০ জন কর্মচারী রয়েছেন । হাওড়ায় আরতি কটন মিলে ১০ জন কর্মচারী ও ৪১২ জন ঠিকা শ্রমিক রয়েছেন ।
কর্মচারীরা প্রায় সাড়ে সাত মাস ধরে কোনরকম পারিশ্রমিক না পাওয়ায় তাঁদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে । ফলে সারা ভারত জুড়ে ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে এই পেন ডাউন কর্মসূচির ঘোষণা করা হয় । কারখানার গেটের সামনে এদিন পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এনটিসি এমপ্লয়িজ ফোরামের পক্ষ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

