আবারও তাজা বোমা উদ্ধার বীরভূমে। এবার ঘটনাস্থল বীরভূমের নানুর থানার থুপসড়া অঞ্চলের তাকোড়া গ্রাম। দুটি পাত্রে ৭০ টি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে বোমা গুলো ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে রাতভর অভিযান চালায় নানুর থানার পুলিশ। বীরভূমের নানুর থানার থুপসড়া অঞ্চলের তাকোড়া গ্রামে খড়ের গাদা থেকে দুটি ক্যান এ ৭০ টি তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। বোমা গুলোকে ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়ে সিআইডির বোম স্কোয়াডকে।
পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমে আবারো বিপুল পরিমাণ বোমা উদ্ধারে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

