ভোটের রাজনীতিতে ক্ষুন্ন শ্রমিক স্বার্থ, সরব আইএনটিটিইউসি-র সম্পাদক

নিজেদের স্বার্থে জনপ্রতিনিধিরা বারবার থামিয়ে দেন শ্রমিক আন্দোলন । এমনই অভিযোগ বারাসতের সংসদীয় জেলার আইএনটিটিইউসির সম্মেলনের শ্রমিক প্রতিনিধিদের । বিধাননগরের আইএনটিটিইউসি সম্পাদক আনোয়ার হোসেন মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন, বিভিন্ন সময় কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ, প্রত্যেকেই তাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন । শুরু হয়ে যায় ভোটের রাজনীতি । তাতে ক্ষুন্ন হচ্ছে শ্রমিক স্বার্থ ।

আনোয়ারের বক্তব্যকে সমর্থন করে দক্ষিণ ২৪ পরগনার আইএনটিটিইউসি-র সভাপতি শক্তিপদ মণ্ডলও একই বক্তব্য রাখেন মঞ্চে । শক্তিপদবাবু আরও বলেন অটো বেরোনো থেকে শুরু করে চালানো সর্বত্রই টাকা দিয়ে তারপর চালাতে হয় । শ্রমিকদের আন্দোলন, তাদের স্বার্থ যদি বারবার ক্ষুন্ন করে দেয় জনপ্রতিনিধিরা তাহলে শ্রমিকস্বার্থ রক্ষা হবে কী করে । এই প্রশ্ন উঠতে শুরু করেছে ।

সম্মেলনে উপস্থিত আইএনটিটিইউসি রাজ্য সভাপতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে মন্ত্রী রথীন ঘোষ প্রত্যেকেই বলেন নিচু তলায় শ্রমিকদের সমস্যা শোনার জন্য এই সম্মেলন । পরবর্তীতে, সভাপতি সেই সব সমস্যা মেটানোর চেষ্টা করবে এবং তৃণমূল কংগ্রেস তাদেরকে সহযোগিতা করবে বলেও আশ্বাস দেওয়া হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube