হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত কালাচাঁদ নন্দী লেনে নির্মীয়মান একটি বহুতল থেকে এক রাজমিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় । বুধবার সকালে ওই বহুতলে অন্য শ্রমিকরা ওই যুবককে একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । তারপর তারা খবর দেন ব্যাঁটরা থানায় । ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় । মৃতের নাম মবিনুল ইসলাম, বয়স হয়েছিল ২১ বছর । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দীর্ঘ দিন যাবত তিনি এখানেই কাজ করছিলেন ।
পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরে তিনি আত্মঘাতী হন । যদিও কোন সুইসাইড নোট পাওয়া যায়নি । পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিছে এবং মৃতের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

