গ্রেফতার “কালীঘাটের কাকু”!

।। স্বর্ণালী মান্না ।।


নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির নজরে বেশ কিছুদিন ধরেই ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র বা বলা ভালো “কালীঘাটের কাকু” । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় । জেরা চলে টানা ১২ ঘন্টা । ইডি সুত্রে জানা গিয়েছে, তদন্তে অসহযোগিতা করেছেন তিনি । আর সেই অভিযোগেই গ্রেফতার হতে হয় তাঁকে । মঙ্গলবারই গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ।

প্রসঙ্গত গত ৪ মে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয় তাঁর ৩ টি মোবাইল ফোন । সেই ফোনগুলি থেকে উদ্ধার করা গিয়েছে মুছে ফেলা তথ্য । সুত্র মারফৎ জানা যাচ্ছে, মোবাইলের কথোপকথনকে ভিত্তি করেই জেরা করা হয় “কালীঘাটের কাকু”-কে । সে সব প্রশ্নের বেশির ভাগেরই সদুত্তর দিতে পারেননি তিনি ।

বুধবার শারীরিক পরীক্ষার জন্য সুজয়কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে । স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube