পুকুর ভরাটকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ

উত্তর ২৪ পরগনার বারাসত এক নম্বর ব্লকের দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়পুর ঘোষপাড়া কালিবাড়ি এলাকায় বহুদিনের পুরনো পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে । বুধবার সকাল থেকে পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে চলছে স্থানীয়দের বিক্ষোভ ।

স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘ দিন ধরে তারা এই পুকুর বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে থাকেন । সেই পুকুরের জল হঠাৎই সেঁচে মাঠে ফেলে দেওয়া হচ্ছে । শুধু তাই নয়, অভিযোগ উঠছে, পুকুরটি ভরাট করার চেষ্টাও চালানো হচ্ছে এক অংশের সমাজবিরোধীদের পক্ষ থেকে ।

এই ঘটনারই প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ দেখায় এলাকা বাসীরা । গোটা ঘটনায় নিন্দায় সরব বিরোধীরা । স্থানীয় পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানিয়েছেন বলে জানান । তবে এই বিষয় নিয়ে দত্তপুকুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা বলেন, বিষয়টি তাদের নজরে আছে ; ইতিমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে । এই বিষয় প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নেবে । তবে সাধারণ মানুষের দাবি মেনে পুনরায় পুকুর ফিরিয়ে দেওয়া হয় কি না সেটাই এখন দেখার বিষয় ।

রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চাইছেন রাজ্য জুড়ে “জল ধরো জল ভরো” প্রকল্পের মাধ্যমে নতুন করে পুকুর খনন ও পুকুর সংরক্ষণের করার জন্য, তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুকুর ভরাটের মতন অভিযোগ উঠে আসছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube