রাস্তা নিয়ে ভাঙড়ে রাজনৈতিক কোন্দল চরমে

ভাঙড়ঃ  রাস্তা তুমি কার? তৃণমূলের নাকি আইএসএফ-এর? ভাঙড়ের একটি ঢালাই রাস্তা ঘিরে এমন প্রশ্ন উঠছে । দু’পক্ষই দাবি করছে রাস্তার মালিক তাঁরা । তাই ইচ্ছামত রাস্তা বন্ধ করে রাখছে । ফলে এক পাড়ার লোক অন্য পাড়ায় যেতে পারছেন না । পাশাপাশি অঙ্গনওয়াড়ী কেন্দ্র, হাসাপাতাল, মসজিদে যেতেও সমস্যা হচ্ছে । এ নিয়ে বিবাদ দেখা দিয়েছে ভাঙড়ের বড়ালিতে । একে অপরের বিরুদ্ধে থানা পুলিশ পর্যন্ত হয়েছে । এমনকি পঞ্চায়েতের দরজায় কড়া নাড়লেও কোন সমাধান হয়নি ।

স্থানীয় সূত্রে খবর, ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ পঞ্চায়েতের অধীন বড়ালি গ্রামের মাঝের পাড়া থেকে মল্লিক পাড়া হয়ে নলমুড়ি হাসাপাতাল পর্যন্ত একটি ঢালাই রাস্তা আছে । এই রাস্তাটি দুটি পাড়ার কয়েকশো মানুষ ব্যবহার করেন । দু’দশক আগে স্থানীয় মানুষরাই নিজেদের ব্যবহারের সুবিধার জন্য জায়গা দান করে মাটির রাস্তা তৈরি করেন । বছর দশেক আগে ওই রাস্তা তৃণমূল সরকার ঢালাই করে দেয় ।

অভিযোগ উঠছে, সম্প্রতি এলাকায় আইএসএফ ও তৃণমূলের দ্বন্দ্বে মাঝের পাড়ার লোক রাস্তা বন্ধ করে দিয়েছে । ফলে মল্লিক পাড়ার লোক মাঝের পাড়ায় অবস্থিত মসজিদে যেতে পারছে না । পাল্টা, মল্লিক পাড়ার আইএসএফ সমর্থকরা মাঝের পাড়াকে ‘জব্দ’ করার জন্য তাঁদের পাড়ার রাস্তা আটকে দিয়েছে । ফলে মাঝের পাড়ার লোকেরা নলমুড়ি হাসাপাতাল, অঙ্গনওয়ারী কেন্দ্রে যেতে পারছে না ।

আইএসএফ-এর দাবি, রাস্তা নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করছে । রাস্তার কিছুটা অংশ দখল করে একজনের বাড়ি তৈরি করে দিয়েছে । পাল্টা অভিযোগ, পরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে তৃণমূল । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আহসান মোল্লা বলেন, রাস্তা নিয়ে আইএসএফ নোংরা রাজনীতি করছে । এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলা ঠিক হচ্ছে না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube