বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারী ‘মেটাল’ কারখানার বয়লার ফেটে গুরুতর আহত ১৭ জন শ্রমিক । মঙ্গলবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পাঞ্চলে ।দুর্ঘটনাটি ঘটে বেলা ১২টা নাগাদ । সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানান্তরিত করার চেষ্টা চালাচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, আহতদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদের মধ্যে ১০ জনকে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে সূত্র মারফৎ ।বাঁকুড়ার বড়জোড়ার কারখানার দুর্ঘটনার ঘটনায় পরবর্তীকালে আহতদের বড়জোড়া থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে এখানেই তারা চিকিৎসাধীন রয়েছে । আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
সূত্রের খবর, অন্যান্য দিনের মতো এদিনও ঘুটগড়িয়ার ঐ ‘মেটাল’ কারখানায় কাজ চলছিল । সেই সময় হঠাৎই বয়লার ফেটে যায় । ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন শ্রমিক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ । আহতদের বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১০ জনকে দুর্গাপুরে একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । খবর পেয়ে হাসপাতালে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী ।
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে শ্রমিক সুরক্ষা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

