রাজ্যে এই বছরেই চালু হতে চলেছে জাতীয় শিক্ষানীতি?

রাজ্যের তৈরি করা ৬ সদস্যের কমিটি চার বছর অনার্স কোর্স শুরু করার পক্ষে সায় দিয়েছে । বিশ্ববিদ্যালয়গুলির মতামত নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করেছে রাজ্যের তৈরি কমিটি ।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষানীতির পক্ষে মতামত দিয়েছে । রাজ্যের তৈরি কমিটি চার বছরের স্নাতক কোর্স চালু করার পক্ষে সায় দিয়েছে । এবার রাজ্যের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়গুলি । শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । সবুজ সংকেত পাওয়ার পরই এই ব্যাপারে ঘোষণা করা হবে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে । কিন্তু তার আগেই নিজেদের জাতীয় শিক্ষানীতির পক্ষে মত দিল রাজ্যের তৈরি করা কমিটি ।

এর পাশাপাশি অধ্যাপক নিয়োগকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে । ধাপে ধাপে উন্নত করতে হবে পরিকাঠামোও । এমনকি ইন্টার্নশিপের ব্যবস্থাও করতে হবে বলে জানা গিয়েছে ।  যদিও জাতীয় শিক্ষানীতি চালু করার পরেই এই বিষয় সিদ্ধান্ত নিতে হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube