বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে খেরিয়া গ্রামে দেখা দিয়েছে পানীয় জলের সংকট । এমনই অভিযোগ উঠল গ্রামবাসীদের পক্ষ থেকে । এলাকায় কল আছে ঠিকই তবে সেই কলে জল অমিল ।
দীর্ঘ সাত থেকে আট মাস খারাপ হয়ে পড়ে রয়েছে টিউবকল, প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি বলেই জানা যাচ্ছে স্থানীয় সুত্রে । গ্রামবাসীদের অভিযোগ ভোট আসলে প্রতিশ্রুতি দেন নেতারা । আর ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি আর রাখেন না কেউই । গ্রামবাসীদের আরও অভিযোগ, তাঁদের কলে জল না থাকার ফলে অন্য পাড়া থেকে গিয়ে পানীয় জল নিয়ে আসতে হয় তাঁদের । ফলে প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছ্বে তাঁদের ।
এই ঘটনায় বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহ ফলে জলস্তর নেমে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে জলের । তাতেই বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের । তবে তিনি বিডিও, পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে এলাকায় পানীয় জলের সমস্যার কথা জানিয়েছেন । তিনি আরও জানিয়েছেন পিএইচপির মাধ্যমে দ্রুত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

