আমেরিকার সহযোগিতায় সুন্দরবনের গাইডদের ইংরেজি প্রশিক্ষণ

গোসাবাঃ আমেরিকান দূতাবাসের সহযোগিতায় ও শের নামক একটি বেসরকারি বন্যপ্রান সংরক্ষণ সংস্থার উদ্যোগে সুন্দরবনের পর্যটন গাইডদের বিশেষ ইংরেজি শিক্ষার ব্যবস্থা করা হয় । ছয়দিন ব্যাপি এই কর্মশালা শেষ হয় গত শুক্রবার । মোট ৩৬ জন পর্যটন গাইড যারা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় কাজ করেন তাঁরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন । বিদেশি পর্যটকদের সুন্দরবন সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই বিশেষ উদ্যোগের ।

সূত্রের খবর অনুযায়ী, সঠিক ভাবে ইংরেজিতে কথা বলা ও ইংরেজির শব্দ ভাণ্ডার বৃদ্ধির উপরেই বিশেষ জোর দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে । যাতে বিদেশি পর্যটক বা পশ্চিমবঙ্গের বাইরের পর্যটকরা সুন্দরবন বেড়াতে এলে এই গাইডরা তাঁদেরকে সুন্দরবন সম্পর্কে সঠিক তথ্য সঠিক ভাবে পরিবেশন করতে পারেন তাঁর জন্যই এই ব্যবস্থা করা হয় ।

সুন্দরবন বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় । ম্যানগ্রোভের অরণ্য, নদী ও তার সাথে বাঘ, হরিণ, কুমিরের মতো বন্যপ্রাণ, বরাবরই রোমাঞ্চ প্রেমী পর্যটকদেরকে আকৃষ্ট করে । এর পাশাপাশি চলতি বছরেই বাঘ শুমারির রিপোর্টে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের আনাগোনা এই অসময়েও যথেষ্ট বেড়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ ।

সর্বোপরি, রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি বহু বিদেশি পর্যটক প্রতিবছর সুন্দরবন ভ্রমণে আসেন । আর সেই কারনে এই বিদেশি পর্যটকদের কাছে যাতে সুন্দরবন, এখানকার কৃষি, কৃষ্টি, সংস্কৃতি, জীবিকা সম্পর্কে সঠিক তথ্য সঠিক ভাবে তুলে ধরা যায় সেই কারনেই গাইডদেরকে ইংরেজিতে কথা বলার জন্য সাবলীল করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । গোসাবার পাখিরালয়ে বাঘবন ট্রেনিং সেন্টারে পাঁচদিনের এই প্রশিক্ষণে বিশেষ উপকৃত হয়েছেন বলে জানান গাইডরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube