রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্মানহানি মামলা দায়ের করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । মঙ্গলবার এই মামলা দায়ের হল চুঁচুড়া আদালতে । এক সভায় বিধায়কের বিরুদ্ধে চাকরি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।এই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের করেন অসিত মজুমদার ।
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করেন শুভেন্দু । সভাতে তার বিরুদ্ধে চাকরি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন শুভেন্দু । যদিও সেই অভিযোগের কোনও সারবত্তা নেই বলেই দাবি করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ।
বিরোধী দলনেতার অভিযোগের ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলেন অনুমান অসিতের । তাই আজ তিনি চুঁচুড়া আদালতে মামলা দায়ের করলেন। তার আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান কোন প্রমাণ ছাড়াই শুভেন্দু বাবু এই অভিযোগ করছেন, ফলে সম্মানহানি হচ্ছে বিধায়কের । যদিও হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি জানান, বিধায়ক দুর্নীতিতে যুক্ত, তাই এইসব করে বিভ্রান্তি তৈরি করছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

