আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন

।। স্বর্ণালী মান্না ।।

গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার কথা জানালেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ আজ অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া তাঁর টুইটারে হিন্দিতে একটি পোস্ট করেছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, আগামী গঙ্গা দশেরার দিন তাঁরা তাঁদের সব পদক গঙ্গায় বিসর্জন দেবেন ৷

গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার পাশাপাশি আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা ৷ বিজেপি সাংসদ তথা রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিং-এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে ওঠে ; যার জেরে তাঁর গ্রেফতারির দাবি তোলেন আন্দোলনকারী কুস্তিগিররা  । এই বিষয়ে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

এমনকি গত রবিবার যন্তর মন্তরের আন্দোলন মঞ্চ থেকে তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় ৷ আটক করা হয় পদকজয়ী বেশ কয়েকজন কুস্তিগীরদেরকে । ঘটনায় পুলিশের সাথে রীতিমতো ধ্বস্তাধস্তি হয় কুস্তিগিরদের । রবিবার বিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের মতো অলিম্পিক ও কমনওয়েলথ গেমস জয়ী কুস্তিগিরদের আটক করে দিল্লি পুলিশ । ঘটনায় ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে ।

এহেন ঘটনার প্রতিবাদে এই চরম পদক্ষেপের কথা জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube