দিল্লির দুই বিপরীতধর্মী ছবি

।। স্বর্ণালী মান্না ।।

একদিকে যখন চাকচিক্যে মোড়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান চলছে, তাঁর থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে, যন্তর মন্তরে চলছে কুস্তিগিরদের আন্দোলন । রবিবার বিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের মতো অলিম্পিক ও কমনওয়েলথ গেমস জয়ী কুস্তিগিরদের আটক করল দিল্লি পুলিশ ।

ঘটনায় পুলিশের সাথে রীতিমতো ধ্বস্তাধস্তি হয় কুস্তিগিরদের । তাঁদেরকে টেনে হিঁচড়ে বাসে তোলে দিল্লি পুলিশ । সূত্রের খবর, তাঁদের পক্ষ থেকে “মহিলা সম্মান মহাপঞ্চায়েত”-এর আয়োজন করা হয়েছিল ।রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজ ভুষণ শরণ সিং-এর বিরুদ্ধে চলছে তাঁদের এই আন্দোলন ।এই ঘটনায় ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে ।

বিজেপির সদস্য, ব্রিজ ভুষণ শরণ সিং-এর বিরুদ্ধে কুস্তিগিরদেরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল । যার জেরে তাঁর গ্রেফতারির দাবি তোলেন আন্দোলনকারী কুস্তিগিররা । এদিন যন্তর মন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে এগোতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইটে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন । পাশাপাশি কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে, অবিলম্বে তাঁদের মুক্তির দাবিও করেছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube