কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয়

।। স্বর্ণালী মান্না ।।

কর্মবিরতি চলছে জলশোধন প্লান্টের শ্রমিকদের ; ফলে দূষিত হচ্ছে বানতলা চর্মনগরীর জল । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কারখানার অপরিশোধিত জল এসে মিশছে স্থানীয় জলাশয়ে ।

গত দেড় মাস ধরে জলশোধন প্লান্টের শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়েছেন । যার ফলে অপরিশোধিত জল আশপাশের গ্রামে ঢুকে পড়ছে । এমনকি তা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধও । এর ফলে কার্যত সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।

ঘটনার সূত্রপাত আজ থেকে কয়েক বছর আগে । গত ৭ বছরেও বেতন বৃদ্ধি না হওয়ায় সরব হন চর্ম শিল্পিরা । লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশনের কাছে  একাধিকবার বেতন বৃদ্ধির দাবি জানিয়েও মেলেনি কোনও সুরাহা ।পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী ৪ জন কর্মীকেও  মিথ্যে অভিযোগে সাস্পেন্ড করা হয় বলে জানা যাচ্ছে । এরই প্রতিবাদে ডাকা হয় কর্মবিরতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube