।। স্বর্ণালী মান্না ।।
আগামী ৩০ মে একাধিক দাবি নিয়ে পথে নামতে চলেছেন মিড ডে মিল কর্মীরা । এই মিছিলের ডাক দিয়েছেন মিড ডে মিল সহায়িকা সমিতি “আম্মা” । তাঁদের দাবি মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি সহ মিড ডে মিল কর্মীদের ন্যূন্তম বেতন ও সুষ্ঠু নিয়োগ করতে হবে ।
আগামীকাল দুপুর ১২ টায় শিয়ালদহ থেকে রানি রাসমণি রোড পর্যন্ত ।শিয়ালদহ থেকে রামলীলা ময়দান হয়ে রানি রাসমণি রোড গিয়ে শেষ হবে মিছিল ।
এরপর পরিকল্পনা রয়েছে তাঁদের সব দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করার । শুধু তারাই নন, সকল নাগরিককেও আহ্বান জানান তাঁরা । রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন জেলা থেকে আসা মিড ডে মিল কর্মীদেরকে তাঁদের কর্মসূচীতে যোগদান করার জন্য আহ্বান জানান তাঁরা ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকর্মী কুমার রাণা, অধ্যাপক সুকান্ত চৌধুরী, দেবাশিস আইচ সহ বহু বিশিষ্ট মানুষ । বর্তমানে, প্রাথমিকে পড়ুয়া পিছু ৫.৪৫ টাকা বরাদ্দ থাকে মিড ডে মিলে; উচ্চ প্রাথমিক স্তরে তা থাকে ৮.১৭ টাকা ।
তাঁদের দাবি মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করার কথা জানিয়ে এমনই এক আবেদনপত্রে স্বাক্ষর করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় সহ সমাজকর্মী বিনায়ক সেনের মতো বিশিষ্টজনেরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

