জয়নগর: জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের অধীনে আব্দুল করিমপুর গ্রামে একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় । কিভাবে আগুন লেগেছে তার প্রকৃত কারণ এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে । আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে যায় । জামাকাপড় থেকে শুরু করে আগুনে পুড়ে যায় দরকারি সব নথি ।
শোয়েব আলী লস্কর পেশায় একজন দিনমজুর । প্রতিদিনের মতো তিনি আজও কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন । হঠাৎ তাঁর কাছে খবর যায়, তাঁর বাড়ি দাউ দাউ করে জ্বলছে । খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসেন তিনি । এসে দেখেন তাঁর সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে ।
জানা যাচ্ছে, ওই বাড়িতে এক মহিলা রান্না করছিলেন । হঠাৎই দেখেন বাড়ির ভিতরে আগুন জ্বলছে । তারপর তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ও গ্রামের মানুষ সবাই ছুটে আসেন । প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা ।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন এবং পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে আশ্বস্ত করেন । তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইলেকট্রিক শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

